spot_img
spot_img

‘যেকোনো দিন ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া’

মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া এখন থেকে যেকোনো দিন ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সুলিভান বলেন, আমরা (যুদ্ধের) একেবারে দ্বারপ্রান্তে রয়েছি। এখন থেকে যেকোনো দিন বা কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে পারে। এর পরিবর্তে রাশিয়ার কূটনৈতিক পন্থা বেছে নেওয়া উচিত।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান রবিবার (৬ ফেব্রুয়ারি) ইউক্রেন ইস্যুতে কয়েকটি টক শোতে অংশগ্রহণ করেন। এনবিসি’র টক শোতে তিনি বলেন, রাশিয়া যে শুধু গোটা ইউক্রেন দখল করার লক্ষ্যে আগ্রাসন চালাতে পারে তাই নয় বরং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলকে নিজ ভূখণ্ডের অন্তর্গত করতে পারে মস্কো। ২০১৪ সাল থেকে ওই অঞ্চলে রুশ-পন্থি অস্ত্রধারীরা ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। ২০১৫ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করেছিল রাশিয়া।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ