spot_img
spot_img

দিল্লিতে খুলে দেওয়া হলো স্কুল-কলেজ

ভারতের রাজধানী দিল্লিতে খুলে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে সশরীরে ক্লাসে হাজির হচ্ছে শিক্ষার্থীরা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি, উত্তরপ্রদেশ, কেরালা, ওড়িশা ও বিহারে খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। এসব রাজ্যের নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সশরীরে ক্লাস করছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে নার্সারি থেকে অষ্টম শ্রেণির ক্লাস সশরীরে শুরু হবে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বলেছেন, সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাস চলবে।

নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল বলেছেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হয়েছে এবং শনাক্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।

তিনি বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গেই স্কুল খোলার পথে এগোতে পারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ