spot_img
spot_img

বিশ্বে একদিনে করোনায় আরও ৯৮৭৪ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও ৯ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২৪ হাজার ১৫২ জন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যমতে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৭৪ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে আমেরিকায়। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ভারতে। দেশ দুটিতে যথাক্রমে ১২৭৩ ও ১১৭৩ জনের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ