spot_img
spot_img

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০

আফ্রিকার দক্ষিণাঞ্চলের দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাই-র আঘাতে বিপর্যস্ত জনজীবন। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। উদ্বাস্তু হয়ে পড়েছেন অন্তত ৫৫ হাজার মানুষ। ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় পানিবন্দি আরও পাঁচ হাজারের বেশি মানুষ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় বাতসিরাই। দুই সপ্তাহ পর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বাতসিরাই প্রবল বেগে আঘাত হানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে।

স্থানীয় সময় সোমবার (৭ ফেব্রুয়ারি) দেশটির আবহাওয়া অফিস থেকে আরও ভারি বৃষ্টির শঙ্কার কথা জানিয়ে সতর্ক করা হয়েছে। এর আগে আবহাওয়া অফিস থেকে ঝড়ের পূর্বাভাসে বলা হয়েছিল, আফ্রিকার দক্ষিণাঞ্চলে আঘাত হানা দ্বিতীয় বৃহত্তম ঘূর্ণিঝড় বাতসিরাই, মাদাগাস্কার থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটি থেমে যাবে এবং পার্শ্ববর্তী দেশ মোজাম্বিকের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাতসিরাই-র কারণে তিন হাজার বাড়িঘর ও সরকারি ভবন ধ্বংস হয়েছে। মানঞ্জারি ও আশপাশের শহরের অন্তত পাঁচ হাজার সাতশ মানুষ পানিবন্দি। এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকায়। তারা ক্ষয়ক্ষতি নিরুপণের চেষ্টা চালাচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ