spot_img
spot_img

ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমাতে আগামী দিনগুলো হবে গুরুত্বপূর্ণ: মাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল মাক্রোঁ বলেন, আগামী দিনগুলো হবে চূড়ান্ত এবং বিস্তারিত আলোচনা প্রয়োজন যা আমরা একসঙ্গে চেষ্টা করছি।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট বলেন, বৈঠকে প্রেসিডেন্ট মাক্রোঁ এমন কিছু প্রস্তাব দিয়েছেন যা যৌথ পদক্ষেপের ভিত্তি হতে পারে। তবে এগুলো এখনো খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে যা নিয়ে কথা বলার সময় হয় নি।

প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেন সফরে যাবেন। ইউক্রেনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি আবার পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ