বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইন্সিডেন্ট ব্যবস্থাপক আবদি মুহাম্মাদ বলেছেন, গত নভেম্বরের শেষে ওমিক্রনকে উদ্বেগজনক ধরণ হিসেবে ঘোষণার পর বিশ্বে ১৩ কোটি লোক এতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে পাঁচ লাখ লোক।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তিনি এ কথা জানিয়ে একে অতি মর্মান্তিক বলে উল্লেখ করেন।
আবদি মুহাম্মাদ বলেন, সবাই যখন বলছে ওমিক্রন তীব্র নয়, কিন্তু তারা একটি বিষয় মিস করছে যে এটি শনাক্তের পর থেকে এ পর্যন্ত এতে পাঁচ লাখ লোক মারা গেছে। এটি সত্যিই অতি মর্মান্তিক।
ওমিক্রন শনাক্তের পর এটি ডেল্টা ধরনকে টপকে গেছে। এটি সহজেই ছড়িয়ে পড়েছে, কারণ ওমিক্রন খুবই সংক্রামক। যদিও এতে তীব্র অসুস্থ হওয়ার কারণ নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, ওমিক্রন শনাক্তের সংখ্যা খুবই আশ্চর্যজনক। কিন্তু সত্যিকারের সংখ্যা আরও বেশি হবে। আমরা মহামারীর মাঝামাঝি অবস্থায় আছি। এখনও অনেক দেশ ওমিক্রনের চূড়া পার করেনি।
তিনি আরও বলেন, ভাইরাসটি ক্রমাগত বিপদজনক হয়ে উঠছে।











