spot_img
spot_imgspot_img

কাশিমপুর কারাগারে নেওয়া হলো ওসি প্রদীপ ও লিয়াকতকে

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে প্রিজনভ্যানে করে তাদের ওই কারাগারে নেওয়া হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৩১ জানুয়ারি আলোচিত সিনহা মুহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পরে বুধবার ওসি প্রদীপ ও লিয়াকতকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজনভ্যানে করে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের বহনকারী প্রিজনভ্যানটি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এসে পৌঁছায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ