spot_img

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পরিকল্পনা দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা দিয়ে যাচ্ছি, যাতে দেশের উন্নয়নের এই অগ্রযাত্রা কখনো কেউ ব্যাহত করতে না পারে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‌‌আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমরা প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি। অর্থনীতি যথেষ্ট শক্তিশালী হচ্ছে। এক্ষেত্রে আমি মনে করি আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। সবাই সম্মিলিতভাবে কাজ করবেন, সেটাই আমরা আশা করি।

উন্নয়নের পথে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

দেশকে এগিয়ে নিতে সবাই সম্মিলিতভাবে কাজ করবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে সেজন্য সবাই প্রচেষ্টা চালাবেন, সেটাই আমি আশা করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ