spot_img
spot_img

ভারত গৃহযু’দ্ধের দিকে এগোচ্ছে; দায় নরেন্দ্র মোদির: লালু প্রসাদ

মুসলিম ছাত্রীরা হিজাব পরে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে কি না, তা জানতে পিটিশন দায়ের করা হয়েছে কর্ণাটক হাইকোর্টে। উগ্র হিন্দুত্ববাদীদের হিজাবের বিরুদ্ধে এমন ফুঁসে ওঠার বিরুদ্ধে প্রতিবাদও শুরু হয়েছে বেশ জোড়ালোভাবে। আর এই কঠিন বিতর্কের মধ্যেই এবার মুখ খুললেন ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।

হিজাব বিতর্কে চলমান টালমাটাল পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে এই ঘটনার জন্য সরাসরি দায়ী করে লালু প্রসাদের অভিযোগ, দেশ (ভারত) গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই গৃহযুদ্ধের জন্য দায়ী হবে মোদি সরকার।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গত এক মাসেরও বেশি সময় ধরে কর্ণাটকে হিজাব নিয়ে বিতর্ক চলছে। সাম্প্রতিক সময়ে সেই বিতর্ক কর্ণাটকের সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে রাজধানী দিল্লি-সহ দেশটির আনাচে-কানাচে। হিজাব ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের ব্যাপক সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এর সপ্তাহখানেক আগে হিজাব ইস্যুতে মুখ খোলেন রাহুল গান্ধীও।

এই পরিস্থিতিতে ভারতের একটি বার্তাসংস্থার কাছে বুধবার নিজের মতামত প্রকাশ করেন দেশটির বর্ষীয়ান রাজনীতিক লালু প্রসাদ যাদব। তিনি বলেন, বিজেপি কেবল দাঙ্গা, মন্দির নিয়ে কথা বলেছে। প্রকাশ্যে ভোটে হেরে যাওয়ার বিষয়ে দলের হতাশা প্রকাশ করছে এভাবে। দেশ গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। এর জন্য দায়ী থাকবে মোদি সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ