ভারতের উত্তরপ্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, বিজেপিকে ভোট দেওয়ার মানেই হলো ভয়মুক্ত জীবনের গ্যারান্টি।
উত্তরপ্রদেশ বিজেপির শেয়ার করা এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন।
উগ্র হিন্দুত্ববাদী বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী বলেন, কাশ্মীর, কেরালা ও পশ্চিমবঙ্গ হতে পারে উত্তরপ্রদেশ।
যোগী আরও বলেন, বিজেপিকে ভোট দেওয়ার মানেই হলো ভয়মুক্ত জীবনের গ্যারান্টি। জীবনের নিরাপত্তার জন্য সবার ভোট খুব গুরুত্বপূর্ণ। গত পাঁচ বছরে এখানে অনেক ভালো ঘটনা ঘটেছে। যদি আপনারা একটু ভুল করেন তাহলে সব অর্জন নষ্ট হয়ে যাবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) উত্তরপ্রদেশে প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১১টি জেলার ৫৮টি আসনে ভোটগ্রহণ। ৬২৩ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে ২ কোটি ২৭ লাখ ভোটার। জাঠ প্রভাবিত পশ্চিম উত্তরপ্রদেশের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মেরঠ, মথুরা, মুজাফ্ফরনগর, বাগপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, আগরা, গৌতমবুদ্ধ নগর।
প্রথম দফার ভোটে উত্তরপ্রদেশের ৬ জন মন্ত্রীর ভাগ্য পরীক্ষা হতে চলেছে। ১০ মার্চ ফল ঘোষণা করা হবে।











