spot_img
spot_imgspot_img

হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না: দুদক আইনজীবী

সংবিধান অনুযায়ী হাজী সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুর্নীতি মামলায় হাজী সেলিমের ১০ বছর কারাদণ্ড বহাল রাখার পর তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

রায় প্রদানকারী বিচারপতি মুহাম্মাদ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরের পর বুধবার এ রায় প্রকাশ করা হয়।

এর আগে গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস পান তিনি। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ