spot_img

যে কারণে জার্মানি সফরে যাচ্ছেন আইজিপি বেনজীর আহমেদ

পুলিশ বাহিনীর জন্য এক লাখ বিছানার চাদর ও বালিশের কাভার কেনার প্রক্রিয়ায় রঙের মান যাচাইয়ে নয়দিনের জার্মানি সফরে যাচ্ছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদসহ তিন কর্মকর্তা।

তিনি বিছানার চাদর ও বালিশের কাভার কিনতে এ সফরে যাচ্ছেন বলে কিছু মাধ্যমে প্রচার হলেও পুলিশ সদর দপ্তর বলছে, বিছানার চাদর কিনতে নয়, পুলিশ বাহিনীর জন্য এক লাখ বিছানার চাদর ও বালিশের কাভার কেনার প্রক্রিয়ায় রঙের মান যাচাইয়ে এ সফরে যাচ্ছেন আইজিপিসহ ওই তিন কর্মকর্তা। বিছানার চাদর কেনা হচ্ছে দেশীয় ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে। রঙটা আসবে জার্মানি থেকে। সেজন্য ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্ট’ করতে এই সফরের আয়োজন।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদারের সই করা আদেশে বলা হয়, এক লাখ বিছানার চাদর ও বালিশের কভারের (ডাবল) শিপমেন্টের জন্য (জাহাজীকরণ) ‘ফ্যাক্টরি অ্যাকসেপটেন্স টেস্টে’ অংশ নিতে তিন কর্মকর্তা এই সফরে যাবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ