spot_img
spot_img

শনিবার কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা

দলের জরুরি বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দলের শীর্ষ নেতাদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

রাজ্যে পুরভোটের আবহে দলের ভেতরে তৈরি হওয়া দ্বন্দ্বের পরিবেশ ঘিরে বেশ অস্বস্তিতে ক্ষমতাসীনরা। এই পরিস্থিতির দ্রুত লাগাম টানতেই মমতার এ জরুরি বৈঠকের ডাক।

তৃণমূলের সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, দলীয় সংগঠন এবং পুরনির্বাচন নিয়ে আলোচনা হবে বৈঠকে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সাংগঠনিক দায়িত্বে যারা আছেন, তাদের প্রত্যেককেই বৈঠকে ডাকা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ