spot_img

যারা আলেম সমাজকে ধোঁকা দিয়েছে তাদেরকে না বলতে হবে: হাছান মাহমুদ

যারা আলেম সমাজকে ধোঁকা দিয়েছে তাদেরকে না বলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইসিসি হলে আহবাবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২১’-এর গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, যারা আলেম সমাজকে ধোঁকা দিয়েছে, তাদের শিক্ষাপদ্ধতির স্বীকৃতি ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে, তাদেরকে না বলতে হবে। যারা আলেমদের জন্য কাজ করেছে, প্রতিশ্রুতি পূরণ করেছে, তাদেরকে হ্যাঁ বলতে হবে।

শায়েখ হাফেজ ক্বারী আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন আল্লামা শায়খ সাজিদুর রহমান ও মাওলানা উবায়দুর রহমান। এতে দুআ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ