প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ১০ হাজার ৮৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ১৮ হাজার ৯৮৩ জন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, করোনা শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৯৭৭ জনে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ২০ হাজার ৩৭৯ জনে। আর করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩২ কোটি ৮৬ লাখ ৮২ হাজার ৬৪৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে। দৈনিক সংক্রমণের হিসাবে জার্মানির পরই রাশিয়ার অবস্থান। আর দৈনিক মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে আমেরিকা। আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।











