spot_img
spot_img

২০৩১ সালে ভেঙে পড়বে মহাকাশ স্টেশন: নাসা

২০৩০ সাল পর্যন্ত নিয়মিত কাজ চালিয়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। এর পরের বছর ২০৩১ সালে এটি প্রশান্ত মহাসাগরে ভেঙে পড়বে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

মার্কিন মহাকাশ সংস্থা নাসার এক প্রতিবেদনে জানানো হয়, প্রশান্ত মহাসাগরে ‘পয়েন্ট নিমো’ নামে একটি স্থান রয়েছে। পুরনো মহাকাশযানের ভাগাড় হিসেবেই পরিচিত এটি। অনেক পুরনো মহাকাশযান ও মহাকাশবর্জ্য এখানে পড়ে রয়েছে। ২০৩১ সালের শুরুতেই আইএসএসও এখানেই গিয়ে পড়বে।

আমেরিকা, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থার যৌথ উদ্যোগে ‘আইএসএস’ পরিচালিত হয়ে আসছে। ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে এটি স্থাপন করা হয়েছিল। ২০২৪ সাল পর্যন্ত আইএসএসের কার্যক্রম পরিচালনার কথা ছিল। তবে পাঁচটি মহাকাশ সংস্থা এই স্টেশনের কার্যক্রম ২০৩০ সাল পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে নীতিগতভাবে সহমত হয়েছে।

প্রতিবেদনটিতে নাসা জানিয়েছে, ভবিষ্যতে পৃথিবী থেকে পরিচালিত মহাকাশ কার্যক্রম বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হতে পারে। বিশেষত পৃথিবীর কক্ষপথ ও এর আশপাশে যেসব অভিযান পরিচালিত হবে, সেগুলোর বাস্তবায়নে ভূমিকা রাখবে বাণিজ্যিক একটি ফান্ড।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ