spot_img
spot_img

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা: জ্বালানি তেলের দাম ৭ বছরের মধ্যে সর্বোচ্চ

ইউক্রেন সঙ্কটকে কেন্দ্র করে জ্বালানি তেলের মূল্য তিন শতাংশ বেড়েছে। এটা সাত বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স ও আনাদোলু এজেন্সি।

বৃহৎ জ্বালানি উৎপাদক দেশ রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের শঙ্কা থাকায় জ্বালানি তেলের মূল্য বেড়েছে। কারণ, এখন বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে সমস্যা হওয়ার আশঙ্কা আছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সরবরাহ কম থাকায় বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ডগুলোর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়েছে।

এখন অপরিশোধিত জ্বালানি তেলের প্রতি ব্যারেল বিক্রি করা হচ্ছে ৯৫ মার্কিন ডলারের বেশি অর্থে। এ সময় ব্রেন্টের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে হয়েছে ৯৫.৬৫ মার্কিন ডলার। এটা ২০১৪ সালের ১ অক্টোবর তারিখের পর সবচেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি হওয়ার ঘটনা।

আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়ে হয়েছে ৯৪.৬৫ মার্কিন ডলার। ৩০ সেপ্টেম্বর ২০১৪ সালের পর এ ব্রান্ডের জ্বালানি তেলের মূল্য এখন সবচেয়ে বেশি। এবার উভয় ব্রান্ডের জ্বালানি তেলের মূল্য তিন শতাংশের বেশি (প্রায় চার শতাংশ) বেড়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি, রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ