ইনসাফ | মাহবুবুল মান্নান
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় বায়তুশ শরফের তিন দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
শনিবার(১২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর শাহ মাওলানা আব্দুল হাই নদভী।
মাওলানা ইউছুফ আরমানী ও মাওলানা শিহাব উদ্দিন শিহাবের যৌথ সঞ্চালনায় সমাপনী দিবসে আলোচনা করেন মাওলানা মাহি, মাওলানা খন্দকার মাহবুবুল হক, হাফেজ মাওলানা শহীদুল্লাহ বরকতী, অধ্যক্ষ প্রফেসর ড. আবু নোমান, হাফেজ মাওলানা শামসুল ইসলাম ও মাওলানা জাফর উল্লাহ প্রমুখ।
মাহফিলে বক্তারা একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য পবিত্র কোরআন সুন্নাহ আলোকে জীবন পরিচালনা করার জন্য তৌহিদী জনতাকে আহবান জানান।
প্রতিবছর এই মাহফিলে বিশাল প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের ভবন, ঘরবাড়ি ও রাস্তাঘাটে মানুষ আর মানুষ। বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লীদের মিলনমেলায় পরিণত হয় এই এলাকা।











