spot_img

সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে। আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছে। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি খুব শিগগিরই ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো আমরা বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।

তিনি বলেন, এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমিও দৌঁড়ে গিয়েছিলাম। আমিও মনে করি এটা যথেষ্ট দেরি হয়েছে। এটা আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ