spot_img

‘সার্চ কমিটিতে আসা সব নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে’

সার্চ কমিটিতে আসা সব নাম ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য গঠিত সার্চ কমিটির চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির তৃতীয় দফার বৈঠক শুরুর আগে তিনি এ কথা বলেন।।

বৈঠকের জন্য আমন্ত্রণ পাওয়া ২৩ বিশিষ্টজনের মধ্যে ১৮ জন উপস্থিত হয়েছেন।

তারমধ্যে রয়েছেন, জাফর ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির, সাবেক অ্যাডিশনাল আইজিপি নুরুল আলম, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অধ্যাপক ড. আইনুন নিশাত, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, প্রজন্ম৭১-এর আসিফ মুনির, ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, অর্থনীতিবিদ ড. তোফায়েল আহমেদ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ