spot_img
spot_img

গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন কোনদিন পূরণ হবে না: যোগী আদিত্যনাথ

নতুন ভারত চলবে সংবিধান অনুযায়ী, শরীয়ত আইন অনুযায়ী নয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গাজওয়া-ই-হিন্দের স্বপ্ন কোনোদিন সত্যি হবে না বলেও দাবি করেন বিতর্কিত এই যোগী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

উত্তরপ্রদেশ রাজ্যে চলমান বিধানসভা নির্বাচনে সোমবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নিজ রাজ্যের নির্বাচন এবং দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের চলমান হিজাব বিতর্কের মধ্যেই যোগী আদিত্যনাথ বিতর্কিত এই মন্তব্য করলেন।

বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এই সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি নতুন ভারত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ভারত এটি। নতুন এই ভারতে সবার জন্য উন্নয়ন করা হবে এবং কারও তোষামোদের রাজনীতি করা হবে না।

যোগীর দাবি, তিন তালাক প্রথা তুলে দিয়ে নারীদের স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মেয়েদের সম্মান অক্ষুণ্ণ রাখতে আমরা বলি, প্রশাসন সংবিধান মেনে চলবে, শরীয়ত আইন মেনে নয়।

এদিকে রোববার (১৩ ফেব্রুয়ারি) আসাদউদ্দিন ওয়াইসি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার মুসলিম নারী ও মেয়েদের হিজাব পরতে দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে তিনি বলেন, তিনি (মোদি) নারীদের ক্ষমতায়নের কথা বলেন। ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’-এর প্রচার করেন। তিন তালাক নিষিদ্ধ করেন। হিজাব পরা নিষিদ্ধ করে বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের প্রচার করছেন উনি?

গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে একদিকে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ