ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব পরার ওপর বাধা দেওয়ার পর এবার দেশটির হিন্দুত্ববাদী বিজেপি শাসিত উত্তর প্রদেশে মুসলিমদের ধর্মীয় অধিকারে আঘাত দিয়ে হিজাববিরোধী দাবি জানিয়েছে হিন্দুত্ববাদীরা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) একদল হিন্দুত্ববাদী তরুণ একটি কলেজের আঙ্গিনায় এ দাবি তুলেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়েছে।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশের আলিগড় জেলার ধর্ম সমাজ কলেজে গিয়ে দুই ডজনেরও বেশি হিন্দুত্ববাদী তরুণ কর্তৃপক্ষের হাতে কলেজ আঙ্গিনায় হিজাব পুরোপুরি নিষিদ্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে।
ওই তরুণদের গলায় গেরুয়া রঙের চাদর দেখা গেছে এবং তাদের তিনি চেনেন না বলে জানিয়েছেন কলেজটির প্রধান প্রক্টর মুকেশ ভরদ্বাজ।










