বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে ১৯ লাখ ৫০৪ জন সংক্রমিত হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে ভাইরাসটিতে মোট সংক্রমণ বেড়ে ৪১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ১৪৩ জনে দাড়িয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১০ হাজার ৫৫ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮ লাখ ৫৫ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে সবশেষ ২৪ ঘণ্টায় জার্মানিতে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৫১৫ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে মারা গেছেন ২১৪ জন। দৈনিক সংক্রমণের দিক থেকে জার্মানির পরেই রয়েছে যথাক্রমে রাশিয়া, ফ্রান্স, ব্রাজিল, যুক্তরাষ্ট্র ও তুরস্কের মতো দেশগুলো।











