spot_img
spot_img

মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে গ্রেফতার করা হয়েছে। আটকের কয়েক ঘণ্টা আগেই আত্মগোপন ঠেকাতে প্রত্যর্পণের অনুরোধ জানায় আমেরিকা।

আমেরিকার অনুরোধের পরই রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

জানা যায়, হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে তিনি আত্মসমর্পণ করেন এবং হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।

দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক চোরাচালানের জন্য হন্ডুরাসকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে অপরাধীরা। সম্প্রতি অভিযোগ রয়েছে, দেশটিতে কোকেনও উৎপাদন হয়ে থাকে। ক্ষমতায় থাকার সময় জোয়ান অরল্যান্ডো মাদক চোরাচালান মোকাবিলায় যা যা করণীয় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে দাবি করেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার সরকারকে সমর্থন করেন।

কিন্তু জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হন্ডুরাসের এই সাবেক প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক অবনতি হয়। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, হার্নান্দেজকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ