spot_img
spot_img

ক্রিমিয়া থেকেও সেনা ফিরিয়ে নিচ্ছে রাশিয়া

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা ফিরিয়ে নেওয়ার একদিন পর ক্রিমিয়া থেকেও সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসব কথা বলেন।

বিবৃতিতে আরও বলা হয়, মহড়ায় ব্যবহৃত ট্যাংক, সামরিক যানবাহন ও গোলাবারুদ ক্রিমিয়া থেকে রেলপথে নিয়ে আসা হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের ভিডিও ফুটেজেও দেখানো হয়েছে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগ সেতু দিয়ে রুশ সেনাদের ফিরে আসার দৃশ্য।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অঙ্গরাজ্য ও রাশিয়ার প্রতিবেশীরাষ্ট্র ইউক্রেন কয়েক বছর আগে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করার পর থেকেই উত্তেজনা শুরু হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করার পর আরও বেড়েছে এই উত্তেজনা।

গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন সীমান্তে ১ লাখেরও বেশি সেনা মোতায়েন রেখেছে রাশিয়া। পাশাপাশি, সম্প্রতি সেনা উপস্থিতি বাড়ানো হয়েছে ক্রিমিয়া ও রাশিয়ার অন্যতম মিত্ররাষ্ট্র বেলারুশেও। এএফপির তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে ক্রিমিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ৩০ হাজার বাড়তি রুশ সেনা অবস্থান করছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ