spot_img

৬০ কোটি টাকায় দুই পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ

ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (ওয়েকেয়ার) ফেজ-১ এর জন্য ৫৯ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। যৌথভাবে কাজটি পেয়েছে কোরিয়া ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী জানান, ক্রয় কমিটির অনুমোদনের জন্য মোট পাঁচটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি ও কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চারটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এতে মোট অর্থের পরিমাণ ৪৯২ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৪৭৭ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৭৮ কোটি ৫২ লাখ ৬ হাজার ২৫০ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্বব্যাংক ঋণ ৪১৩ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ২২৭ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ