spot_img

সরকারের সব অর্জন আছে, কিন্তু ভোটের ব্যবস্থার উন্নতি হয়নি: কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, সত্য কথা বলে তো অনেকের রোষানলে পড়েছি। আমি সত্যই বলব। এ সরকারের সব অর্জন আছে। কিন্তু ভোটের ব্যবস্থার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। এটার পরিবর্তন করতে হবে। কিছু সংখ্যক অপরাজনীতিবিদের কারণে আজকে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন হচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় মাঠে নিজ সমর্থিত নবনির্বাচিত চেয়ারম্যান এ জেড এম মহিউদ্দিন সোহাগের গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে কাদের মির্জা এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা আরো বলেন, ‘সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আর আমরা চাই নির্বাচন ব্যবস্থার পরিবর্তন। আমি পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জের মানুষকে ভোটের লাইনে এনেছি, পৌরসভায় নিরপেক্ষ নির্বাচন করে। ’ এ সময় তিনি কোম্পানীগঞ্জে গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ষড়যন্ত্রের নির্বাচন, চক্রান্তের নির্বাচন বলে মন্তব্য করেন।

চরহাজারী ইউনিয়নের আমেরিকান প্রবাসী জয়নাল আবেদীন হাজারীর সভাপতিত্বে ও কাদের মির্জা ঘোষিত চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহাম্মাদ হুমায়ুন কবির শাহাজাদার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগর সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, হাজারীহাট বিএম কলেজের অধ্যক্ষ সুলতান আহম্মদ চৌধুরী বাবুল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ