spot_img

শেরপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

শেরপুরের সীমান্ত এলাকা থেকে জয়নাল আবেদীন (৫০) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক বাংলাদেশি শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খারামোড়া গ্রামের মৃত শাহ আলী ফকিরের ছেলে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের তাওয়াকোচা ভারত-বাংলাদেশ ১১০০ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যান।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিত করেছে বিজিবি।

জানা যায়, মঙ্গলবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তারা জানতে পারেন বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছেন। পরে পরিবারের পক্ষ থেকে বিজিবি সদস্যদের বিষয়টি জানানো হয়। এ নিয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ