spot_img

সুদিন সবসময় থাকবে না: হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুদিন সবসময় থাকবে না। একটি দল সবসময় ক্ষমতায় থাকবে সেটি মনে করাও সমীচীন নয়। জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে আবারও আমরা ক্ষমতায় যাবো। কিন্তু যেকোনো পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আচরণ ঔদ্ধত্য হলে উন্নয়নেও মানুষ খুশি হয় না। এতে মানুষ বিরক্ত হয়। ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। কেউ ঔদ্ধত্য আচরণ করলে তাকে সংশোধনের সময় দিতে হবে। তারপরও যদি সংশোধন না হয় তাহলে দল থেকে বের করে দিতে হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, যারা ক্ষমতার হালুয়া-রুটি নেওয়ার জন্য পিঠ বাঁচানোর জন্য দল করে তাদের নেতৃত্বে বসানো যাবে না। যারা ১৩ বছরে নতুন করে আওয়ামী লীগ হয়েছে তাদের নেতৃত্ব দেওয়ার দরকার নেই। তবে তারা অবশ্যই আওয়ামী লীগ করবেন। আওয়ামী লীগ জনসংগঠন। এখানে সবার স্থান আছে। তবে পরীক্ষিত সৈনিকদের হাতে মূল নেতৃত্ব থাকবে।

গ্রাম ও শহর সমান তালে এগিয়ে যাচ্ছে। দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এখন গ্রাম ও শহরে ছেলেমেয়েদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না। এখন কুঁড়েঘর ও মেঠোপথ খুঁজে পাওয়া যায় না। আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে। আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পাকিস্তান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ