বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে নির্বাচন ব্যবস্থার উপর জাতি আজ হতাশ। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পুরানা পল্টনস্থ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সাধারণ সভায় তারা এসব কথা বলেন বলে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, তাড়াহুড়োর মাধ্যমে আইন করে কথিত বর্তমান সার্চ কমিটি তামাশার নামান্তর, এই সার্চ কমিটি কর্তৃক ফরমায়েশি নির্বাচন কমিশন গঠন করা হলে জাতি তা কোনোভাবেই বরদাশত করবে না। দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের এদেশে কোনো নজির নেই। নেতৃবৃন্দ অনতিবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে গ্রহণযোগ্য নির্বাচনের জোর দাবি জানান।
সংগঠনের মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী।
এতে উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি মোহাম্দ আলী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরী, যুগ্ম মহাসচিব ডা. মাওলানা ইলিয়াস খান, সহকারি মহাসচিব হাফেজ মাওলানা আজিজুল হক, সহকারী মহাসচিব মুফতী শরীফুল্লাহ, কেন্দ্রীয় সংগঠন সচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, সহকারি সংগঠন সচিব মাওলানা এনামুল হক কুতুবী, সহকারী অর্থ সচিব হাজী আনোয়ারুল কবির, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সচিব মৌলানা আব্দুল্লাহ আল মাসুদ খান, দফতর সচিব মুফতি দিনে আলম হারুনী,যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সচিব এডভোকেট যুবাইর ফরীদ, সহকারী দফতর সচিব কারী জহিরুল ইসলাম, শ্রমিক সমাজের আহ্বায়ক মুফতী ওয়াহিদুজ্জামান ফরিদী, কেন্দ্রীয় সদস্য মাওলানা ওমর ফারুক, মাওলানা আশরাফ আলী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, ছাত্রসমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল হক সাখী প্রমুখ।










