খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ জিলা স্কুল মাঠে নওগাঁ পৌর শাখা আওয়ামী লীগ এই সম্মেলনের তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শুধু হাততালি দিলে আওয়ামী লীগ হয় না। পরিশ্রমও করতে হবে। তৃণমূল আছে বলেই আওয়ামী লীগ টিকে আছে। আমরা কেউ বেতনভুক্ত কর্মচারী নয়; আমরা আদর্শের কর্মচারী।
তিনি বলেন, দীর্ঘদিন সম্মেলন না হলে সংগঠনে মরিচা পড়ে যায়। নতুন-পুরাতন সংমিশ্রনে সুন্দর কমিটি উপহার দেওয়া হবে। হাইব্রিড ও নেশাখোরদের নিয়ে কোনো কমিটি হবে না।
সাধন চন্দ্র মজুমদার বলেন, যুবলীগ, ছাত্রলীগ ও পৌর লীগের অনেকেরই বয়স পার হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে যারা মাঠে ময়দানে বিভিন্ন আন্দোলন করেছেন তাদের জন্য দলে জায়গা করে দিতে হবে।










