spot_img

আ.লীগের ফাঁদে জনগণ পা দেবে না: মির্জা ফখরুল

আওয়ামী লীগের ফাঁদে জনগণ আর পা দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। কয়েকদিন ধরে খুব কথা বলতে শুরু করেছে, আমরা সার্চ কমিটিতে নাম দিইনি কেন? আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য তাদের লোকজনকে দিয়ে এ নির্বাচন কমিশন গঠন করে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১২টি বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ৪১৯ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে ১৭ জন এবং বিভাগীয় পর্যায়ে ৭৯ জন বিজয়ী হন।

মির্জা ফখরুল বলেন, অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই, এ দেশের জনগণ আর সেই ফাঁদে পা দেবে না, দেশের গণতন্ত্রকে ধ্বংস করার আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে, সবকিছুকে তারা ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। অতীতে যে ঐতিহ্যে সেই ঐতিহ্য নিয়েই জনগণ আজকে রুখে দাঁড়াবে, অবশ্যই উঠে দাঁড়াবে।

মির্জা ফখরুল বলেন, তারা (আওয়ামী লীগ নেতারা) সারাক্ষণ চিৎকার করছে উন্নয়ন উন্নয়ন বলে। মনে হয় যে, গোটা বাংলাদেশকে তারা সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে। হ্যারিটেজ ফাউন্ডেশন আন্তর্জাতিক সংস্থার এ বিষয়ে যে জরিপ করেছে, সেখানে তারা বলেছে, এখন ১৭৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৭তম। ২০২১ সালে ছিল ১২০তম। অর্থাৎ ১৭ ধাপ নিচে নেমে গেছে। এ যে সূচক নিচে নামছে, এটা ক্রমান্বয়ে নামছে। কারণ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে জনগণের রাজনৈতিক স্বাধীনতা হরণ করেছে তারপর মানুষের অর্থনৈতিক অধিকারগুলোও কেড়ে নিয়েছে। এটাকে দুর্নীতির অর্থনীতি বললে ছোট করা হয়, লুটপাটের অর্থনীতি চালু করেছে। একেবারে ডাকাতির অর্থনীতি চালু করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ