spot_img
spot_img

ইউক্রেনে পরিস্থিতি অত্যন্ত গুরুতর: দাবি বরিস জনসনের

ইউক্রেনে অত্যন্ত গুরুতর পরিস্থিতি চলছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ইউক্রেনে রুশ আগ্রাসনের জোরালো আশঙ্কার মধ্যে এক টুইটে এমন মন্তব্য করেন তিনি।

ইউক্রেন-রাশিয়া উত্তেজনার ব্যাপারে ওই টুইট বার্তায় বরিস জনসন বলেন, ইউক্রেনে অত্যন্ত গুরুতর পরিস্থিতি চলমান রয়েছে। এ সপ্তাহান্তে আমি অংশীদারদের সঙ্গে আলোচনার জন্য (মিউনিখ নিরাপত্তা সম্মেলন) সফরে যাব। পশ্চিমারা ঐক্যবদ্ধ রয়েছে। উত্তেজনা প্রশমন ও সংলাপই সামনে অগ্রসর হওয়ার একমাত্র পথ।

এদিকে, ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হালনাগাদ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, কোনো সতর্কতা ছাড়াই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

আর, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান টম টুগেনধাত বলেছেন, রাশিয়া এর আগেও মিথ্যাচার করেছে এবং তা অব্যাহত রেখেছে। ফলে দেশটির কথায় যুক্তরাজ্যের বিশ্বাস করা উচিত নয়। রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে কি-না, তা শুধু একজন ব্যক্তিই জানেন, কিন্তু তিনি চুপ করে আছেন। তিনি হলেন ভ্লাদিমির পুতিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ