spot_img

একুশের বইমেলায় ‘মৌলবাদী’ বই রাখা যাবে না: মেয়র রেজাউল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিভিন্নভাবে প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে একুশের বইমেলাকে ঘিরে। ইসলামিক, ধর্মীয় বই রাখা যাবে না এমন প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এরা একাত্তরেও ছিল, এরা আগেও ছিল, এখনো আছে। এদের প্রেতাত্মারা এখনো মরে যায়নি। ইসলামি, ধর্মীয় বই রাখা যাবে এটা না কোথাও বলা হয়নি। আমরা তো বলিনি ইসলামি বই রাখা যাবে না। অবশ্যই ইসলামি বই রাখা যাবে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই কোনো মৌলবাদী বই রাখা যাবে না। অনেক ইসলামি প্রকাশনা এখানে রয়েছে। কোনো মিথ্যা প্রপাগাণ্ডায় কান দেবেন না, গুজবে কান দেবেন না।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একুশের বইমেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র রেজাউল বলেন, ‘জঙ্গিবাদের’ আশ্রয়দাতা যারা, ‘জঙ্গিবাদকে’ যারা উৎসাহিত করে, যে বই পড়ে আমাদের তরুণ প্রজন্ম ‘জঙ্গিবাদে’ উৎসাহিত হয়ে সেই সমস্ত বই এ মেলাতে রাখা যাবে না। মুক্তিযুদ্ধের বাংলাদেশ। আমরা অনেক রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন করেছি। আমরাই একমাত্র জাতি নিজের মায়ের ভাষা প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছি। পৃথিবীর আর কোনো জাতি নিজের মায়ের ভাষার জন্য রক্ত দেয়নি।

তিনি বলেন, আগামীকাল মহান একুশে ফেব্রুয়ারি। যদিও প্রতিবছর চট্টগ্রাম সিটি করপোরেশন এখানে একুশের বইমেলা করে থাকে। গতবার আমরা করোনার কারণে বইমেলা করতে পারিনি, দুর্ভাগ্য। এবারও দেরি হয়েছে একই কারণে। আমাদের সৌভাগ্য সবার মিলিত প্রচেষ্টায় একটু দেরিতে হলেও আজ ২০ ফেব্রুয়ারি সম্মিলিতভাবে বইমেলা করতে পারছি। আমাদের এ আবেগের মাস, এ ভাষার মাসে আমরা একুশের বইমেলার উদ্বোধন ঘোষণা করেছি। যারা এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ