spot_img

ভিন্ন সংস্কৃতির প্রভাবে ভাষা মৌলিকত্ব হারায়: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেছেন, ভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রভাবে এবং নানাভাবে অন্য ভাষার শব্দ ঢুকে ভাষা তার মৌলিকত্ব হারায়। প্রমিত ভাষার ব্যবহার জরুরি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয়ভাবে মাতৃভাষার ব্যবহার ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেলেও পরিমার্জিত ও পরিশীলিত ভাষার ব্যবহারের অভাব রয়েছে। কিছু নিবেদিত প্রতিষ্ঠান আছে যারা প্রমিত ভাষা নিয়ে কাজ করে এবং বিশ্ববিদ্যালয়গুলোর এ বিষয়ে নজর দেয়া জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে যত্নশীল।

তিনি বলেন, চিকিৎসা ও প্রকৌশল বিজ্ঞানসহ বিজ্ঞানের নানা শাখায় বর্তমানে বাংলা ভাষায় পড়ার সুযোগ বেড়েছে। ভিনদেশি ভাষা ও সংস্কৃতির প্রয়োজন রয়েছে। অন্য ভাষাকে জানতে পারার ওপর নিজের ভাষার সমৃদ্ধির বিষয়টি নির্ভর করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ করা, ক্ষুদ্র জাতিসত্তার ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগী হওয়া এবং অন্য ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকার শিক্ষা দেয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ