spot_img

শিক্ষার মানের দিকে জোর দিতে হবে: দীপু মনি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে নতুন নতুন অনেক বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে। তবে আমাদের সবাইকে শিক্ষার মানের দিকে জোর দিতে হবে। শিক্ষার মানের ওপর নজর দিতে পারলে আমরা শিক্ষায়, বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যেতে পারব।

সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘ভাষা আন্দোলন : ইতিহাস বাস্তবতা’ শীর্ষক এক অনলাইন আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে মঙ্গলবার থেকে মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পাইলটিং শুরু হচ্ছে। আগামী মার্চে প্রাথমিকের প্রথম শ্রেণিতে পাইলটিং শুরু হবে। নতুন যে শিক্ষাক্রম চালু হচ্ছে সেটা হবে আনন্দময়।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে এ শিক্ষাক্রমে শিখতে পারবে। তারা সমাজকে এবং শিক্ষকদের প্রশ্ন করার মাধ্যমে শিখবে। তবে শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠলেই চলবে না, পাশাপাশি তাদের ভালো মানুষ হতে হবে।

দীপু মনি আরও বলেন, আগের তিনটি বিপ্লব ধরতে না পারলেও এবার আমাদের চতুর্থ শিল্প বিপ্লবকে ধরতে হবে। এই শিল্প বিপ্লব ধরতে মাতৃভাষার শেখাটা জরুরি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ