spot_img

ওবায়দুল কাদের সাহেব আমি আপনার কর্মী ছিলাম; এখন নাই: একরাম চৌধুরী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আমি আপনার কর্মী ছিলাম এখন নাই। আমি শেখ হাসিনা-বঙ্গবন্ধুর কর্মী, আপনি আর আসছেন (পদে) না।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কবিরহাটের সুন্দলপুরের বাড়িতে নোয়াখালীর সুবর্ণচরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

একরাম চৌধুরী বলেন, ওবায়দুল কাদের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু কাদের মির্জা আর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিমসহ যুক্তি করে গুটি চেলে সেটা শেষ করে দিয়েছেন। ওবি আর নেহি আয়েগা।

জেলা আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, আমি অজগর সাপ। আর এ সাপের লেজে পা দিবেন না। আমার ছেলেরা (কর্মী বাহিনী) উন্মুখ হয়ে আছে, ইশারা দিলেই সাইজ করে ফেলবে। বাড়ি থেকেও বের হতে পারবেন না। দুইমাস কথা বলিনি, কিন্তু আর বসে থাকবো না। কে কীভাবে বড়লোক হইছেন সব আমার জানা। সময় আসলে সব বলবো। তবে কোনো ডাকাত (প্রতিপক্ষরা) যাতে সুবর্ণচরে ঢুকতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবং প্রতিহত করবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একরাম চৌধুরী হিন্দিতে বলেন, হাম বহিষ্কার নেহি হোগা। আমি দলও ছাড়বো না আর দল থেকে বহিষ্কারও হবো না। সবার কাছে ক্ষমা চাই, কারণ ডাকাত বাহিনীর সঙ্গে লড়ছি কখন কী হয়ে যায় জানি না। আপনারা আমার সঙ্গে থাকবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ