spot_img

কৃষিখাতে বিনিয়োগ করুন; সব সহযোগিতা দেওয়া হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগের বিরাট সম্ভাবনা রয়েছে। কৃষি প্রক্রিয়াজাত, ভ্যালু অ্যাড ও রপ্তানিতে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের আহ্বান জানাই। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে এবং সরকার সব ধরনের সহযোগিতা দেবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুবাইয়ের ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে কৃষির উন্নয়ন, রপ্তানি ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ অনেক ফসলে উদ্বৃত্ত। শাকসবজি, ফলমূল, মাছসহ বিভিন্ন কৃষিপণ্যের রপ্তানির সম্ভাবনাও অনেক। বিশ্বের বিভিন্ন দেশে কৃষিপণ্যের রপ্তানি হচ্ছে যা মূলত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। আমরা বিদেশের মূল বাজারে প্রবেশ করতে চাই। সেজন্য, নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, অ্যাক্রেডিটেড ল্যাব স্থাপন ও সার্টিফিকেট প্রদানসহ অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানিতে এগিয়ে আসুন। বাংলাদেশ সরকার সকল সহযোগিতা প্রদান করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ