spot_img
spot_imgspot_img

ইউক্রেন সংকট: পুতিনের প্রশংসায় যা বললেন ট্রাম্প

দীর্ঘদিন ধরে সীমান্তে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করে রাখার পর ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দু’টি রুশপন্থি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এমনকি স্বীকৃতি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে সেনা পাঠানোর নির্দেশও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই পূর্ব ইউরোপের এই দেশটি নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা পৌঁছেছে চরমে।

তবে ইউক্রেনে রুশ সেনা পাঠানোর বিষয়ে পুতিনের নির্দেশকে ‘জিনিয়াস’ বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার আমেরিকার একটি ডানপন্থি রেডিওর অনুষ্ঠানে হাজির হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই ইউক্রেনে সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, গতকাল টেলিভিশন স্ক্রিনে (ইউক্রেনে রুশ সেনা পাঠানোর) খবরটি দেখলাম এবং আমি বললাম, এটি জিনিয়াস।

তিনি আরও বলেন, ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন। ওহ, এটি দারুণ। ইউক্রেনের বড় একটি অংশকে পুতিন এখন স্বাধীন বলছেন। এটি কতটা স্মার্ট সিদ্ধান্ত? তিনি (পুতিন) ইউক্রেনের ভেতরে ঢুকবেন এবং সেখানে শান্তিরক্ষী হবেন। এটি সবচেয়ে শক্তিশালী শান্তি বাহিনী … আমরা আমাদের দক্ষিণ সীমান্তে এই কৌশল ব্যবহার করতে পারতাম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ