রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর ইউক্রেনে প্রবেশ করেছে রাশিয়ান সৈন্যরা।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাশিয়ান ট্যাঙ্ক এবং ভারী সামরিক অস্ত্রবাহী যানগুলো ইউক্রেনের উত্তরাঞ্চলে প্রবেশ করে।
এছাড়াও রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ার দক্ষিণাঞ্চল দিয়েও ঢুকেছে কিছু সেনাযান।
এদিকে রুশ বাহিনীকে প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য ও ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে
দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্টের দফতর।
বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য জানানো হয়।
এর আগে অবশ্য ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার ৫০ জন সৈন্যকে নিহত করেছেন। সেই সাথে রাশিয়ার চারটি ট্যাঙ্ক ও ছয়টি যুদ্ধবিমান ধ্বংস করেছে।











