spot_img
spot_img

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিল আমেরিকা

বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে ব্যবসা সীমিত করতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, এতে করে দেশটির অর্থনীতি স্বল্প ও দীর্ঘমেয়াদে বিপদগ্রস্ত হবে। নিষেধাজ্ঞাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাশিয়ার ওপর সর্বোচ্চ নেতিবাচক প্রভাব পড়ে। অপরদিকে আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের ওপর নূন্যতম প্রভাব ফেলে।

বাইডেন দাবি করেন, তিনি যে নিষেধাজ্ঞা দিচ্ছেন এরসাথে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সম্মতি আছে। সেভেন নেতাদের সাথে বৈঠক হয়েছে তার। সবাই নিষেধাজ্ঞার ব্যাপারে সম্পূর্ণ একমত।

বাইডেন বলেন, সপ্তাহের পর সপ্তাহ সতর্ক করা হয়েছে রাশিয়া আক্রমণ করবে, এখন তাই হচ্ছে। ক্রেমলিন এতোদিন কোনো প্রমাণ ছাড়া অযৌক্তিক দাবিতে নাটক সাজিয়েছে। ইউক্রেইনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা রাসায়নিক হামলা চালাবে, গণহত্যা চালাচ্ছে। এসব অযুহাত দেখিয়ে সার্বভৌম ইউক্রেইনের মধ্যে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ঠিক যখন ইউক্রেইনের সার্বভৌমত্বের পাশে দাঁড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ