বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এ ঘটনায় বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। এমনকি খোদ রাশিয়ায়ও ইউক্রেনে হামলার প্রতিবাদে পুতিনের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটেছে।
জানা যায়, বিক্ষোভে এখন পর্যন্ত ১ হাজার ৭০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইউক্রেনে বিশেষ ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই ইউক্রেনে হামলার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়।
আল জাজিরার খবরে বলা হয়, আজ শুক্রবার সকাল হতেই আবারও বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভে। পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শহরের দক্ষিণ-পশ্চিম অংশে এই বিস্ফোরণগুলো ঘটে।











