ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সেনারা পৌঁছে গেছে।
ইউক্রেনের সামরিক বাহিনী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শত্রুরা কিয়েভের পার্লামেন্ট ভবন থেকে নয় কিলোমিটার দূরের ওবোলন শহরে অবস্থান করছে।
রুশ সেনারা স্থানীয়দের তাদের সাথে যোগ দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবং আরেক দল মানুষকে আশ্রয় চাওয়ার পরামর্শও দিচ্ছে রুশ সেনারা।
ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এসময় কাউকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।











