spot_img
spot_img

উত্তেজনার মধ্যেই পুতিনকে ফোন করলেন শি জিনপিং

ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া, হতাহতের দাবি দু’পক্ষেরই। এরই মধ্যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ফোনালাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ফোনে কথা হয়েছে পুতিন ও চিনা প্রেসিডেন্টের। পূর্ব ইউক্রেনের বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুতিনকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের ব্যাপারে আহ্বান জানিয়েছেন তিনি।

ফোনালাপে স্নায়ুযুদ্ধের মানসিকতা প্রত্যাহার করার জন্যও পুতিনকে আহ্বান জানিয়েছেন শি। সেই সাথে উদ্ভুত নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিরসনে আলোচনার মাধ্যমে কার্যকর ও দীর্ঘস্থায়ী সমাধানের পদ্ধতি বের করার ওপরও জোর দিয়েছেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ