spot_img

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল ভারত থেকে দেশে ফিরবেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল শনিবার সকালে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ছাড়বেন।

ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইট যোগে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি, সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশে দিল্লি যান।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ