spot_img
spot_img

ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখল করতে বললেন পুতিন

ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা হাতে তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সাথে এক ভিডিও সভায় তিনি এই আহ্বান জানান।

পুতিন বলেন, আমি আরও একবার ইউক্রেন সেনাবাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা কোনো নাৎসি ও কট্টর জাতীয়তাবাদীকে ক্ষমতায় রাখবেন না, যারা আপনাদের স্ত্রী,সন্তান ও আত্মীয় স্বজনদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে।

পুতিনের দাবি, সেনাবাহিনী ক্ষমতা তাদের হাতে নিলেই সংকট সমাধানের সমঝোতায় পৌঁছানো সহজ হবে। জেলেনস্কি তার সেনাদের নিজের সবটুকু দিয়ে দেশরক্ষায় কাজ করার আহ্বান জানানোর পরই পুতিন ইউক্রেন সেনাদের পাল্টা পরামর্শ দিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ