spot_img

পিলখানায় বিডিআর বিদ্রোহে মঈন ইউ আহমেদের ভূমিকা থাকতে পারে: গয়েশ্বর

পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ করার দাবি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা অনেক কিছু জানলেও বলতে পারি না, কোথায় যেন একটা ভয় কাজ করে। ২০০৬ সালে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল এটা ছিল সেই ষড়যন্ত্রের ধারাবাহিক অংশ। সিলেট ও রৌমারীতে যারা পরাজিত হয়েছিল তারা তাদের পরাজয় মানতে পারেনি। তারাই এ ঘটনা ঘটিয়েছিল বলে আমাদের ধারণা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

গয়েশ্বর বলেন, বিজিবি সিদ্ধান্ত নিয়েছে তারা গুলি চালাবে না— তাহলে তাদের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করার দরকার কি? এ ঘটনার পেছনে মঈন ইউ আহমেদের ভূমিকা থাকতে পারে। এজন্য তিনি দেশত্যাগ করেছেন। সেনাবাহিনী জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গা সেটা আজ দুর্বল হয়ে গেছে।

বিদ্রোহের যে বিচার হয়েছে তা ছিল বিচারের নামে প্রহসন। তিনি ওই ঘটনায় জেনারেল জাকিরের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ