spot_img
spot_imgspot_img

ইউক্রেনের ৯১ শতাংশ মানুষ জেলেনস্কির সমর্থক

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জনপ্রিয়তা বেড়েছে প্রায় তিনগুণ। আমেরিকার সতর্কতা ও নিরাপদ প্রস্থানকে প্রত্যাখ্যান করে কিয়েভ শহরেই অবস্থান নিয়ে যুদ্ধের তদারকি করছেন তিনি। তাই যুদ্ধ পরিস্থিতিতেও ইউক্রেনীয়দের মধ্যে বেড়েছে তার জনপ্রিয়তা।

এই সপ্তাহের শেষে এক জরিপে দেখা গেছে ৯০ শতাংশের বেশি ইউক্রেনীয় বলেছেন যে তারা জেলেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করছেন, যা গত বছরের ডিসেম্বরের সমর্থন থেকে তিনগুণ বেশি।

রেটিং সোশিওলজিক্যাল গ্রুপের চালানো একটি জরিপে দেখা গেছে, ৯১ শতাংশ ইউক্রেনীয় এখন জেলেনস্কিকে সমর্থন করছেন, ৬ শতাংশের সমর্থন জেলেনস্কির পক্ষে নয়, ৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে।

ইউক্রেন কী রাশিয়ার হামলা প্রতিহত করতে পারবে? এমন প্রশ্নের জবাবে প্রায় ৭০ শতাংশ ইউক্রেনীয় জানিয়েছে, তাদের বিশ্বাস এটি সম্ভব।

এদিকে শুধু প্রেসিডেন্টের জনপ্রিয়তাই নয়। রাশিয়ার হামলা শুরুর পর দেশটিতে সশস্ত্র বাহিনীরও জনপ্রিয়তা বেড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ