spot_img

চলমান সঙ্কট নিরসনে নতুন নির্বাচন কমিশন নয়, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রয়োজন : চরমোনাই পীর

চলমান সঙ্কট নিরসনে নতুন নির্বাচন কমিশন নয় নির্বাচনকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম।

তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে জনগণের চাহিদা অনুযায়ি অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে মনে হয় না।

আজ এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, দেশে চলমান সঙ্কট নিরসনকল্পে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। জনগণের মতামতের কোন প্রকার তোয়াক্কা না করে ক্ষমতা সরকার নিজেদের খেয়াল খুশি অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠন করেছে তারা অতীতের কমিশনের মতোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে তা বলার অপেক্ষা রাখে না।

চরমোনাই পীর বলেন, জনগণের কোন কল্যাণ ও ভোটাধিদার নিশ্চিত করতে না পারলে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে ধাবিত হবে।

তিনি বলেন, বর্তমান সরকার স্কুল কলেজ থেকে ইসলামী শিক্ষা তুলে দেয়ার চক্রান্ত করছে। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় ইসলামী শিক্ষাকে বাদ দেয়া হয়েছে। অপরদিকে ২১ বছর হলেই মাদক সেবন করতে পাবে লাইসেন্স এতে দেশ মাদকাসক্ত হয়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে। সামাজিক ও পারিবারিক বন্ধন ভেঙ্গে পরবে। এভাবে মাদককে বৈধতা দেয়ার চক্রান্ত করা হলে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে জনগণ রিবে বসে থাকবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ