spot_img

ডিসি হারুনুর রশিদ ওসি প্রদীপের ভূমিকায় অবতীর্ণ হয়েছে: নুর

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, রমনা জোনের ডিসি হারুনুর রশিদ ওসি প্রদীপের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। একজন নোংরা পুলিশ অফিসার পুরো বাহিনীর জন্য কলঙ্ক। এর আগেও নিরীহ মানুষের ওপর হামলা, নির্যাতন করেছে। রমনা জোনের ডিসি ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আমরা মিছিল নিয়ে ঢাকা ক্লাবের সামনে এলেই হামলা চালানো হয়। এতে আমাদের ১১২ জন নেতাকর্মী আহত হন। গত বছর চারজনকে আটক করে মুখে গামছা বেঁধে, চোখে কাঁচামরিচ দিয়ে নির্যাতন করেন এই হারুন। আমরা পুলিশের বিষয়ে কোনো কথা বলিনি। তবে এমন কুলাঙ্গার-নোংরা পুলিশের প্রত্যাহারের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানাই।

শনিবার (৫ মার্চ) রাজধানীর পুরানা পল্টন কালভার্ট রোডস্থ জামান টাওয়ারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা-গ্রেফতার ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, পুলিশ তাদের ব্যাগে করে বোমা নিয়ে এসেছিলো। তারা কোনো অঘটন ঘটাতে চেয়েছিল। তবে আমাদের আন্দোলন কোনো বাধাই দমিয়ে রাখতে পারবে না। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে না এলে আগামীতে মন্ত্রণালয় ঘেরাও হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ